ভবিষ্যতে দলের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে -এমন তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০০০ সালে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) প্রতিষ্ঠা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এখন থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) বলে আর কিছু থাকবে না।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (এনসিএ) দফতর ছিল বেঙ্গালুরুতে। এখন আর শুধু বেঙ্গালুরুতে নয়, এ বার থেকে ৫টি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একের পর এক ভারতীয় ক্রিকেটাররা চোট পাচ্ছেন। করোনার জন্য ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটারদের আর্থিক ক্ষতি হয়েছে। তাই তাঁদের ক্ষতিপূরণ দেবে বিসিসিআই। সেই ক্ষতিপূরণ কত হবে সেটা ঘরোয়া ক্রিকেটের সূচি ঠিক করার পর ঠিক করবে বিসিসিআই। তবে তাদের চোট নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে না। এনসিএ-কে নিয়ে এমন নানা অভিযোগ উঠায় বিসিসিআই ঠিক করেছে যে, দেশে একাধিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হবে।একই সাথে বেঙ্গালুরুর অ্যাকাডেমির ওপর থেকে চাপ কমানো হবে। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা সহজেই এনসিএ-এর সুযোগ-সুবিধে নিতে পারবে।
দেশটির ক্রিকেটে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হলেও গুরুত্বপূর্ণ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো- ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে কর ছাড়।
বার্তাবাজার/পি