ফাইজারের টিকা নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ

করোনা ভাইরাসের টিকা ফাইজার বায়োএনটেকের প্রথম ডোজ নিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দেশটির সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন মোহাম্মদ বিন সালমান।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের জন্য তার আগ্রহ এবং অব্যাহত প্রচেষ্টার জন্য যুবরাজ সবসময় স্বচ্চার ছিলেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর