আপিল বিভাগের সাবেক বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ছিলেন।
সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) জানিয়েছেন, শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় বিচারপতি আবু সাইদ আহমেদ ইন্তেকাল করেছেন।
বিচারপতি আবু সাইদ আহমেদের নামাজে জানাজা আজ শনিবার (২৬ ডিসেম্বর) যোহর নামাজের পর দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৯৯২ সালের ১ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি আবু সাইদ আহমেদ। পরবর্তীকালে ২০০২ সালের ৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হন তিনি। ২০০৩ সালের ২৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসরে যান।
বার্তাবাজার/কে.কে