তৃতীয় ধাপের পৌর নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা হবে শনিবার

দেশের ৬৪ পৌরসভায় তৃতীয় ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী ঘোষণা হবে শনিবার (২৬ ডিসেম্বর)। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় জানা যাবে কে কে পাবে দলীয় সমর্থন।

দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, বিকাল ৪টার এই বিষয়ে গণভবনে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সভানেত্রী শেখ হাসিনা। সভাতেই নির্ধারণ হবে কারা পাচ্ছেন নৌকা প্রতীক।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে এই সভায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত হবার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগেও দুই ধাপের নির্বাচনে সভার মাধ্যমেই নির্ধারণ হয়েছে নৌকার প্রার্থী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর