যুক্তরাষ্ট্রের কলম্বাসে আবারও এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যার অভিযোগ ওঠেছে পুলিশের বিরুদ্ধে। গত সোমবার তাকে হত্যার পর বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) প্রতিবাদে রাস্তায় নামে জনগণ।
এবারের নিহত যুবকের নাম মরিস হিল (৪৭)। তাকে হত্যার সময় তিনি বাড়ির গ্যারেজে অবস্থান করছিলেন। এরপর পুলিশ সেখানে গিয়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে মৃত্যু নিশ্চিত করেন।
ওই বাড়র সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাতে শুধু একটি মোবাইল নিয়ে ওই পুলিশ অফিসারের দিকে এগিয়ে যাচ্ছে হিল। তবে অন্য হাতে কিছু ছিল কিনা তা স্পষ্ট বুঝা যাচ্ছে না। তবে তদন্তের পর জানা যায় সে ছিল নিরস্ত্র।
কলম্বাস অঙ্গরাজ্যের পুলিশ জানায়, ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা অ্যাডাম কয়ের ধারণা করেছিল মরিস হিলের হাতে কোনো অস্ত্র রয়েছে। তাই ভয়ে তিনি গুলি চালান।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত অ্যাডাম কয়েরকে বরখাস্ত করা হবে। কারোন বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করা সম্পূর্ন বেআইনি, সে যেই হোক না কেন।
বার্তাবাজার/এসজে