সৌদি আরবে গৃহকর্মী হিসাবে কাজ করতে গিয়ে নির্মমভাবে নিহত বাংলাদেশি আবিরন হত্যা মামলার তদন্ত কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে বিচার কাজের মূলপর্ব।
ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারেই রেখেছেন দেশটির আদালত। মর্মান্তু এই ঘটনার জন্য করেছেন দুঃখ প্রকাশও।
এক পরিসংখ্যানে দেখা যায় গত পাঁচ বছরে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে বিভিন্ন ঘটনায় মারা গিয়েছেন অন্তত ৫০০ নারী কর্মী। এর একটারও বিচার হয়নি।
এবারই প্রথম কোনো বাংলাদেশি নারীর অপমৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে সৌদি আরবের আদালত। মামলা শেষ হয়েছে একইসাথে অভিযুক্ত ওই নাগরিকও রয়েছে কারাগারে।
উল্লেখ্য। ২০১৯ সালের ২৪ মার্চ মারা যান আবিরন। এরপর পুলিশের তদন্তে গৃহকর্তা সালেম হুদাইর ও তার স্ত্রীসহ সন্তানকে গ্রেফতার করা হয়। আদালতে দোষী প্রমাণিত হলে শরীয়া আইন অনুযায়ী মৃত্যুদণ্ড হতে পারে অভিযুক্তদের।
বার্তাবাজার/এসজে