তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে র‌্যাব, প্রাইভেটকার জব্দ

তক্ষকসহ আন্ত:জেলা প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে জামালপুরের র‌্যাব-১৪। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা এলাকা থেকে একটি প্রাইভেটকার থেকে একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করা হয়।

জামালপুর র‌্যাবের কোম্পানী কমান্ডার সবুজ রানা জানান, চট্রগ্রামের খাগড়াছড়ি থেকে প্রাইভেটকার যোগে তক্ষক নিয়ে শেরপুর যাচ্ছে প্রতারক
চক্রের কয়েক সদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা সাদা রংয়ের ঢাকা মেট্রো-খ-১২-২৮৬৪ নম্বর একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করে। পরে গাড়িতে তল্লাশী চালিয়ে একটি তক্ষকসহ শেরপুরের শামীম, বগুড়ার জোবায়দুল, ঢাকার আঃ মতিন ও বরিশালের রানা নামের ৪ প্রতারককে আটক করে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর