ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনস্থ সকল উপজেলা ও পৌরসভার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক মো. জিল্লুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সব উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই গত ৩০ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনে সব উপজেলা ও পৌর বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিগগিরই উপজেলা ও পৌরসভার সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠন করা হবে।
বার্তাবাজার/এসজে