বগুড়ায় ২৭৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ২৭৪ বোতল ফেন্সিডিল সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২।

মাদক ব্যবসয়ী রবিউল ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দলিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ নিউ এশিয়ান হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা মাধ্যমে মাদক ব্যবসায়ী রবিউল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার কাছে থেকে ২৭৪ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল ০১ টি সীমকার্ড এবং নগদ ১৩০০/- টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো বলেও উল্লেখ করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর