টাকা লুটের দায়ে দুই পুলিশ সদস্য বরখাস্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক দিয়ে ব্যসায়ীকে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) তাদেরকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। বরখাস্তকৃতরা হলেন- এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে সংশ্লিষ্টরা এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।

জানা যায়, গত ২০ ডিসেম্বর জামালপুর থেকে আবু জাফর নামে এক ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপ কিনতে আসেন। গাড়ি না কিনে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় দুই পুলিশ সদস্য ওই ব্যাক্তি ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে আটক করে বিভিন্ন জায়গায় ঘুরায়। পরে তার সাথে থাকা ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে জামালপুরগামী একটি গাড়িতে তুলে দেয়।

ভুক্তভোগী ওই ব্যবসায়ীর বিষয়টা চট্টগ্রামের পুলিশ সুপার অবগত হওয়ার পরে তিনি নির্দেশ দেন ওই দুই পুলিশ সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। পরে তাদেরকে গ্রেফতার করে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর