মুন্সীগঞ্জের সিরাজদিখানের বিভিন্ন ইউনিয়নে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীর চলছে নির্বাচনী প্রচারণা।
সরকার দলীয় নেতাকর্মীদের প্রধান লক্ষ্য হচ্ছে নৌকা প্রতীক পাওয়া। সেই লক্ষ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে এবার চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ফুরশাইল গ্রামবাসীর আয়োজনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন শেখের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান রিয়াদ।
মতবিনিময় সভা শুরুর আগেই শত শত নারী পুরুষ এর উপস্থিতিতে সভা জনসভায় রূপ ধারণা করে। এ সময় উপস্থিত সবাইকে স্বাস্থ্য বিধি অনুযায়ী মাক্স রিয়াদের পক্ষ থেকে উপহার হিসেবে পরিধান করিয়ে দেয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক সামছুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ আহাদ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন প্রমুখ।
এসময় বক্তারা আহবান জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরিচ্ছন্ন যুব রাজনীতির প্রতীক রিয়াদের পাশে থাকে ঐক্যবদ্ধ ভাবে কাজ কারার। উপস্থিত সর্বস্তরের জনগণ দুই হাত উপরে তুলে সমর্থন দেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি আনিসুর রহমান রিয়াদ তার বক্তৃতায় বলেন, আমার পরিবার যুগের পর যুগ ধরে এই ইউনিয়নের আপনাদের সেবা করে আসছে তার ধারাবাহিকতায় আমিও আপনাদের সেবা করতে চাই। ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠায় আমার বিশ্বাস আমার বাবা আপনাদের প্রিয় নেতা মহিউদ্দিন আহমেদের সন্তান হিসাবে আপনার আমাকে ভালোবেসে ভোট দিয়ে আমার মায়ের মতন আমাকেও চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি বিশ্বাসে বিশ্বাসী, আমার পিতা মাতাকে বিশ্বাস করে আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা আপনাদের সেবা করে যাচ্ছে। আমি কথা দিচ্ছি আপনাদের বিশ্বাসের অমর্যাদা আমি করবো না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুর রহমান তমাল, সাধারণ সম্পাদক মামুন হোসেন, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ রুবেল, ইউপি সদস্য হারুন আর রশিদ, নব কিশোর, স্বপন খান, যুব মহিলা লীগের যুগ্ম-আহবায়ক মিমি, তাতি লীগ সভাপতি লালন, সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তাবাজার/এ.আর