চট্টগ্রামের রাউজানে গুলি করে কুকুর মেরে পরের গুলি নিজের বুকে করে মারা গেলেন সদ্য প্রবাস ফেরত এক প্রবাসী। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব গুজরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসির নাম কোব্বাত হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ওমান থেকে কয়েক মাসে আগেই দেশে ফিরেন কোব্বাত আলী। তার বাড়িতে নিজের নামে লাইসেন্স করা একটি দু’নলা বন্দুক রয়েছে। সেই বন্দুক দিয়ে সন্ধ্যায় গুলি করে তিনি একটি কুকুর মারেন। কিন্তু পরক্ষণেই আরেকটি গুলি নিজের বুকে বন্দুক ঠেকিয়ে করেন তিনি।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, গুরুতর আহত অবস্থায় কোব্বাত আলীকে স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।
বার্তাবাজার/এসজে