ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহ সদর উপজেলার গান্নায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে গান্না ইউনিয়নের চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল এন্ড কলেজ মাঠে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তোফা’র সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মালিথার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি আক্কাচ আলী।

এসময় বক্তারা, কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত সকলের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর