চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭৯১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। জব্দ করা হয়েছে পাঁচার কাজে ব্যবহৃত একটি মাইক্রো।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার চুনতি হাজী রাস্তার মাথা এলাকা হতে এসব মাদকের চালান জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
আটককৃতরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের দক্ষিন লোটনী এলাকার মৃত আবু বক্করের ছেলে অনোয়ার হোসেন উরুফে কালু ড্রাইভার (৪০) ও একই উপজেলার আহছানিয়া মিশন বড় ভেওলা এলাকার মৃত কবির আহম্মদের ছেলে আনছারুল ইসলাম(৩০)।
র্যাব সূত্র জানায়, কুলিল্লা হতে মাইক্রো যোগে মাদক পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে র্যাব। সংকেত অমান্য করে পালানোর সময় ধাওয়া করা মাইক্রো চালক ও হেল্পারকে আটক করে ৭৯১ বোতল ফেন্সিডিলসহ (চট্ট-মেট্রো-চ-১১-৩৩৩৯) মাইক্রোবাসটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক ও উদ্বারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
বার্তাবাজার/এ.আর