রহমতগঞ্জকে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করল চট্টগ্রাম আবাহনী

ফেডারেশন কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আজ মাঠে নামে চট্টগ্রাম আবাহনী-রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

ব্রাজিলের ফরোয়ার্ড নিক্সেন গুইলমের গুরুত্বপূর্ণ গোলে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৩৮ মিনিটে জয়সূচক গোলটি করেন গুইলমে।

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে রহমতগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল তারা।

চট্টগ্রাম আবাহনী জেতায় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামী সোমবার মাঠে নামবে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর