আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটিতে শমী কায়সার

বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি ঘোষিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটি অনুমোদন দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. রশিদুল আলমকে। দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসকে করা হয়েছে সদস্য সচিব।

ঘোষিত ৫৫ সদস্যের কমিটিতে বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্টদের পরিবারবর্গকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই মোতাবেক সদস্য নির্বাচিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের কন্যা ও জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।

শমী কায়সার ছাড়াও শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের মাঝে কমিটিতে সদস্য হয়েছেন, শাহিন রেজা নূর (শহীদ বুদ্ধিজীবীর সন্তান), ডা. নুজহাত চৌধুরী শম্পা (শহীদ বুদ্ধিজীবীর সন্তান) ও শাওন মাহমুদ (শহীদ বুদ্ধিজীবীর সন্তান)। অ্যারোমাো দত্ত এমপি পদ পেয়েছেন শহীদ পরিবারের সন্তান হিসাবে।

উল্লেখ্য নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার একাধারে অভিনয় করেছেন মঞ্চ, নাটক ও সিনেমায়। প্রযোজক হিসাবে ১৯৯৭ সালে ধানসিড়ি প্রোডাকশন নামে একটি প্রতিষ্ঠানও তিনি চালু করেন।

মিডিয়া পাড়ায় বেশ আলোচিত এই অভিনেত্রী ১৯৯৯ সালের ভারতের নাগরিক রিঙ্গোকে বিয়ে করেন। সেই বিয়ে টিকেছিল ২ বছর। পরে ২০০৮ সালে আরাফাত হোসেন নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে বিয়ে করার পর নানা কারণে ভেঙে যায় সেই সংসারও। অবশেষে চলতি বছরের ৯ অক্টোবর তৃতীয় বারের মত বিয়ে করেন পঞ্চাষোর্ধ্ব শমী কায়সার। তার বর্তমান স্বামীর নাম আমিন রেজা সুমন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর