পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে আমির

কিছুদিন আগে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। অবসর নেওয়ার পেছনে কোচিং স্টাফের দুইজনকে দায়ী করেন তিনি।

পাকিস্তান দলের প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের বিপক্ষে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন তিনি। আমিরের এমন মন্তব্যে ক্ষেপেছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

আমির পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইনজামাম। তিনি বলেন, আমির অবসর নেওয়ায় দলে কেমন প্রভাব পড়বে তা নিয়ে আমি চিন্তিত নই। তবে এই জাতীয় ঘটনাগুলো আমাদের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে।

তিনি আরও বলেন, আমিরের উচিত ছিল এই ব্যাপারে আগে টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলা। প্রয়োজনে সে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারত। অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার আলোচনার প্রয়োজন ছিল।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর