বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক কৃষিবীদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম বলেছেন, শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত কুয়াকাটা পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত আওয়ামী লীগ প্রার্থী আ: বারেক মোল্লাকে নৌকায় ভোট দিয়ে কুয়াকাটা পৌরসভার উন্নয়ন কার্যক্রম করতে সহযোগীতা করুন।
শুক্রবার শেষ বিকেলে স্থানীয় আওয়ামী লীগ’র উদ্যোগে স্থানীয় রাখাইন মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দীন নাসিম আরও বলেন, তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ আজকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। ৯৬’র আগে কুয়াকাটার অবস্থা আর আজকে কুয়াকাটার উন্নয়ন কর্মকান্ড বিবেচনা করে আপনারা নৌকায় ভোট দিন। কুয়াকাটার অনুর্বর বালু মাটি আজকে সোনার মাটিতে পরিনত হয়েছে। এখানে কিছু ভূমিদস্যু গডফাদার তৈরী হয়েছে। এসকল ভূমি দস্যু, চাঁদাবাজ ও মাদকাসক্তদের প্রতিহত করতে আগামী ২৮ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত থেকে সারাদিন নৌকায় ভোট দিন।
কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। তিনি বলেন, কুয়াকাটার উন্নয়ন নিয়ে শেখ
হাসিনা ভাবেন। বিজয়ের মাসে নৌকায় ভোট দিয়ে আপনারা আর একটি বিজয় সূচিত করুন। নৌকায় ভোট দিন, সারা দেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন।
নৌকা প্রতিকের প্রার্থী আবদুল বারেক মোল্লা বলেন, ৪০ বছর ধরে অওয়ামী লীগের সাথে আছি। সরকার কুয়াকাটার উন্নয়নে বহুমুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে প্রায় দেড়শত কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হতে চলছে। আরও শতকোটি টাকার টেন্ডার হয়েছে। কুয়াকাটার অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে আমাকে নৌকায় ভোট দিন।
নির্বাচনী প্রচারনার পথ সভাটি একসময় জনসমুদ্রে পরিনত হয়। উপস্থিত হাজার হাজার মানুষ দু’হাত তুলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তাবাজার/এ.আর