চট্টগ্রামের লোহাগাড়ায় “আঁরা আধুনইরগা” ফেসবুক গ্রুপের এক বছর পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে আধুনগর মরা ডলুকুল মাদ্রাসা মাঠে বর্ণাঢ্য এ আয়োজন করে “আঁরা আধুনইরগা” ফেসবুক গ্রুপ।
“মানবতার সেবায় উদ্ভাসিত স্বেচ্ছায় অঙ্গীকারবদ্ধ” স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য বর্ষপূর্তির আয়োজনে ছিলো কেককাটা, অতিথিদের শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা, আনন্দ র্যালী, সংবর্ধনা, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
আমন্ত্রিত অতিথিরা তাদের কর্মসূচি ও অগ্রযাত্রা নিয়ে কথা বলেন। গত এক বছরে “আঁরা আধুনইরগা” ফেসবুক গ্রুপের ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা উঠে আসে অতিথিদের বক্তব্যে।
বক্তারা বলেন, গ্লোবালাইজেশনের যুগে সবাইকে সহজে এক প্লাটফর্মে নিয়ে আসা যায়। আধুনগর কে মাদকমুক্ত করতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতি যার যার “আঁরা আধুনইরগা” এক ও অভিন্ন। সবার সহযোগিতা থাকলে সহজেই আধুনগর কে আধুনিক নগরে পরিণত সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, রাজস্থানের চেয়ারম্যান আবু কাউছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, আধুনগর ইউপির সদস্য বৃন্দসহ প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালের (২৫ ডিসেম্বর) “আঁরা আধুনইরগা” ফেসবুক গ্রুপের যাত্রা শুরু। আঁরা আধুনইরগা” এবার ২য় বর্ষে পদার্পণ করলো।
বার্তাবাজার/এ.আর