করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার কাইল ওয়াকার। এছাড়াও ক্লাবটির দুইজন স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, প্রিমিয়ার লিগ এবং যুক্তরাজ্য সরকারের প্রটোকল মেনে করোনায় আক্রান্ত চারজনকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে।
আগামীকাল শনিবার নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। নিউক্যাসল, এভারটন আর চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করবেন তারা।
১৩ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আটে রয়েছে ম্যান সিটি। তাদের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
বার্তাবাজার/এস.জি