দেশে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ ২ হাজার ১১৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন ও মারা গেছেন ২০ জন। আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২ হাজার ১১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৬০৯ জন, চট্টগ্রামে ২৯৬ জন, রংপুরে ৭১ জন, রাজশাহীতে ৫২ জন, সিলেটে ৪৩, বরিশালে ২০ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর