যশোর—মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড় এলাকায় কাভার্ডভ্যানের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন হোসেন (৪৫) নামে এক দীনমুজুর নিহত হয়েছেন৷ এসময় তার ছেলে জাফর হোসেন গুরুতর আহত হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার(২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে৷ নিহত নয়ন হোসেন(৪৫) যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের হবিবর রহমানের ছেলে৷
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে ইট কেনার উদ্দেশ্যে মটরসাইকেলে খাজুরা যান। ফেরার সময় যশোর মাগুরা সড়কের হুদারাজাপুর মোড় এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র গুরুতর আহত হন৷ এসময় ঘাতক কাভার্ডভ্যান পালিয়ে যায়৷ পরে স্থানিয় লোকজন আহত পিতা ও পুত্রকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন৷
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই নয়ন হোসেন মোল্যা মারা যান। তার ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর