শেখ হাসিনা দরিদ্রদের অগ্রাধিকার দিয়ে উন্নয়নের কাজ করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে দেশের অসহায় ও হতদরিদ্র মানুষদের অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকালে তার নির্বাচনী এলাকায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অসহায় গৃহহীন ও ভূমিদের উন্নয়ন প্রকল্পে আমরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করব না। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দুর্নীতি করবেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, রাস্তাঘাটসহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকতে হবে।

পরিদর্শনকালে জগন্নাথপুরের ইউএনও মেহেদী হাসান, উপজেলার সহকারী ভূমি কমিশনার ইয়াসির আরাফাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর