দিনাজপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো `বড়দিন’

দিনাজপুরে বড়দিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার বিকাল ৫টার দিকে দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জোভিয়ার্স ক্যাথড্রাল গীর্জায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিষব সেবাষ্ট্রিন টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে বক্তারা করোনাভাইরাস থেকে মুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেন।

অতিথিরা বলেন, আমরা সবাই সবার জন্য ভালো কিছু করার চেষ্টা করবো। বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষকে নিয়ে উন্নয়নের পথে হাটছেন। সরকার সকল ধর্মের প্রতি সমান দৃষ্টি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের এই দিনে সকলেই যেনো সবার সন্তানদের পড়ালেখা করার উদ্যোগ গ্রহণ করবেন। মাদক থেকে দূরে রাখবেন। সর্বশেষ আজকের এই দিনে প্রার্থনার মাধ্যমে করোনাভাইরাস থেকে আমরা যাতে মুক্তি পাই সেই কামনাই করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল ইসলাম (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশসাক মো. সানিউল ফেরদৌস (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, আওয়ামী লীগ থেকে মনোনীত দিনাজপুর পৌরসভার মেয়র প্রার্থী ও যুবলীগের সভাপতি রাশেদ পারবেন প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর