কিশোরগঞ্জ জেলা কারাগারে ইজ্জত আলী (৪৩) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি বিচারাধীন অবস্থায় কারাগারে ছিলেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপালে তার মৃত্যু হয়।
মৃত ইজ্জত আলী ভৈরবের কালীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত বাহাদুর আলী।
এ বিষয়ে জেলা কারাগারে সুপার বজলুর রহমান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।
হাসপাতালের উপ-পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসা ড. হেলাল উদ্দিন বলেন, শুক্রবার সকালে কারাগার থেকে হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। কারাগারের নিময় অনুযায়ী ময়নাতদন্তের পর তার মরদেহ সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে ভৈরবে থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি ছিলেন ইজ্জত আলী। গত ১৭ জুলাই গ্রেফতার হওয়ার পর থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
বার্তাবাজার/এসজে