বেনাপোলে ‘ভোরের সাথী’ নামের সংগঠনের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন

যশোরের বেনাপোলে “নিয়মিত হাটুন, সুস্থ থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে ডায়াবেটিক রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প কেন্দ্র উদ্বোধন করলো অরাজনৈতিক সংগঠন ‘ভোরের সাথী’ বেনাপোল নামের একটি সংগঠন।

শুক্রবার(২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল ছোট আঁচড়া এলাকার হাই রাস্তার মোড়ে ‘ভোরের সাথী’র নিজস্ব কার্যালয়ে রোগীর চিকিৎসার মাধ্যমে এই ক্যাম্প উদ্বোধন করা হয়। রোগী উপস্থিত থাকা পর্যন্ত চিকিৎসা প্রদান অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

‘ভোরের সাথী’র বর্তমান কর্ণধার( সভাপতি) এবং শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান তার সাথী সংগঠনের সকলকে নিয়ে এই ক্যাম্পটি উদ্বোধন করেন। এখানে বেনাপোলের অভিজ্ঞ ডাক্তার দ্বারা একজন রোগীর ডায়াবেটিক পরীক্ষা, রোগীর প্রেসার নির্নয় এবং ওজন নির্ধারন করা সহ প্রত্যেক রোগীকে মাস্ক বিতরন ও প্রত্যেকের সকালের খাবার প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর