এমপিএলের শিরোপা জিতল ময়মনসিংহ রাইডার্স

ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) ফাইনালে আজ মাঠে নেমেছিল ময়মনসিংহ থান্ডার ও ময়মনসিংহ রাইডার্স। থান্ডারকে হারিয়ে শিরোপা জিতেছে রাইডার্স।

ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ১০০ বলের এই টুর্নামেন্টে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করে থান্ডার।

ফাইনাল ম্যাচে প্রথমবারের মত খেলতে নামেন জাতীয় দলের ক্রিকেটার ফরহাদ রেজা। তিনি ১৩ বলে চার, ছয়ে ২৮ রানের ইনিংস খেলেন। রনি ও স্বাধীন ৩টি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে রাইডার্সের দুই ওপেনার উত্তম ও মুনির দারুণ শুরু করেন। দলীয় ৫৫ রানের তাদের জুটি ভাঙে। তবে রানের চাকা সচল রাখেন জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।

তিনি শেষে টানা ২ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান। সাব্বিরের ৩৭ রান ও আল-আমিনের ২৩ রানে ভর করে ৮ উইকেটে জয় পায় রাইডার্স। এ জয়ের মধ্য দিয়ে এমপিএলের প্রথম আসরের শিরোপা নিজেদের করে নিল ময়মনসিংহ রাইডার্স।

ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন রাইডার্সের স্পিনার রনি। তিনি ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট শিকার করে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন থান্ডারের শুভাগত হোম।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর