ভারতের কাঁটা ঘায়ে মার্ক ওয়াহ’র নুনের ছিটা

অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারত। দ্বিতীয় ইনিংসে ৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা। যা কিনা টেস্টে ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর। আগামীকাল শনিবার দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুইদল।

প্রথম টেস্টের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন মার্ক ওয়াহ। ভারত অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে মার্ক ওয়াহ বলেন, আমি ভারতের কোনো আশা দেখছি না। আমি ভেবেছিলাম অ্যাডিলেড টেস্টে ভারত জয় পাবে। সেখানে তাদের সুযোগ ছিল।

তিনি আরও বলেন, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ভারতকে গুঁড়িয়ে দিয়েছে। তাতে করে ভারতের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না আমি। অস্ট্রেলিয়া ৪-০ তে সিরিজ জিতবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর