সীমান্তে অপরাধ দমনে যৌথ অভিযানে নামবে বিজিবি-বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধ দমন ও নিহতের সংখ্যা পুরোপুরি বন্ধ করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। এজন্য তারা যৌথভাবে অভিযানও পরিচালনা করবে।

ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ৫১তম সীমান্ত সন্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে এই যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর শুরু হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের এই সন্মেলন। যা চলবে আগামী শনিবার পর্যন্ত।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে এই সন্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১১ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে বাহিনীর মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে তাদেরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ১২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর