বনানীতে এম এ হাশেমের দাফন সম্পন্ন

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এ হাশেমের দাফন রাজধানীর বনানীতে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জুমার নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। এরপর তার মরদেহ বনানী করবরস্থানে নিয়ে আসা হয়।

মরহুমের মরদেহ দাফনের সময় তার ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তবে স্বাস্থ্যবিধি মেনে খুব কম সংখ্যক মানুষকে কবরস্থানে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়।

এর আগে বুধবার রাত ১টা ২০ মিনিটে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের অন্যতম ব্যবসায়ী এম এ হাশেম। রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭৮ বছর বয়সী এম এ হাশেম করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১১ ডিসেম্বর হাসপাতালটিতে ভর্তি করা হয়। ১৬ ডিসেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টেই ছিলেন।

উল্লেখ্য, ১৯৫৯ সালে ব্যবসায় আসা এম এ হাশেম বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠাতা হিসাবে সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও গোড়াপত্তণ ঘটান। ব্যাংক দুটির চেয়ারম্যান হিসাবেও তিনি দায়িত্বপালন করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর