ভারতীয় বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়েছেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন তিনি।
তবে মানবতার সেবায় অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে গেছেন তিনি। করোনাকালীন সময়ে নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লাখ টাকা ও ব্যক্তিগতভাবে আরও ৫০ লাখ অনুদান দেন তিনি।
এবার গরীব-অসহায়দের এক টাকায় খাবারের ব্যবস্থা করেছেন তিনি। নয়া দিল্লির গান্ধীনগরে নিজের কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন গম্ভীর। যেখানে তার ফাউন্ডেশন গরীব-দুস্থদের ১ টাকার বিনিময়ে খাবার দেবে।
এ প্রসঙ্গে গম্ভীর বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নৈতিক অধিকার। অসহায়-দুস্থরা ১ টাকার বিনিময়ে খাবার পাবেন। প্রত্যেক দিন এখানে ৫০০ জন খাবার খেতে পারবেন। দিল্লিতে এমন আরও ৫-৬টি কমিউনিটি কিচেল খোলা হবে।
বার্তাবাজার/এস.জি