আফ্রিকার দেশ ইথিওপিয়ায় গণহত্যার দায়ে অভিযুক্ত ৪২ সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমে অবস্থিত বেনিশানুল-গুমুজ অঞ্চলে এই ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম ফানা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সামরিক বাহিনী এই অভিযান চালিয়েছে। এর আগে বুধবার ওই অঞ্চলের বেকোজি নামের একটি গ্রামে বন্দুকধারী সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত দেড় শতাধিক সাধারণ মানুষকে হত্যা করে।
অবশেষে তাদের প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদএক টুইট বার্তায় জানান, এই ঘটনা খুবই দুঃখজনক। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী পাঠানো হয়েছে। অভিযানে ৪২ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।
উলেখ্য, অ্যাবি আহমেদ ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকে সহিংসতার ঘটনা ক্রমেই বেড়ে গিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য আঞ্চলিক নিয়ন্ত্রণ তার হাতে থেকে অনেকটাই ফসকে যাওয়ায় এই ধরণের ঘটনা বেশি ঘটছে বলে জানা যায়।
সূত্র : আলজাজিরা।
বার্তাবাজার/এসজে