দিনাজপুর লেডিস ক্লাবের ৫৫ বছর পূর্তি উদযাপন করেছে সংগঠনের সদস্যরা। ৫৫ বছর পূর্তিতে শুক্রবার বিকালে দিনাজপুর স্টেশন ক্লাবে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের সহধর্মীনি লেডিস ক্লাবের সভাপতি ফারহানা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের অন্যান্য সদস্য ও জেলায় কর্মরত কর্মকর্তারা।
লেডিস ক্লাবের ৫৫ বছর পূর্তিতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন লেডিস ক্লাবের সভাপতি ফারহানা সুলতানাসহ অন্যান্য অতিথিরা। পরে অতিথিবৃন্দ ও সদস্যদের মধ্যে ক্রেস্ট প্রদানসহ মধ্যাহ্ন ভোজের আয়োজনের মধ্য দিয়ে ৫৫ বছর পূর্তি উদযাপন করেন ক্লাবটির সদস্যরা।
বার্তাবাজার/এ.আর