নান্দাইলে ভাঙ্গা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

উপজেলায় দক্ষিণ জাহাঙ্গীরপুর পাকা সড়কে একটি কালভার্ট ভেঙ্গে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়ে মৃত্যু কুপে পরিণত হয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে সংস্কারের কোন উদ্যোগ না নেওয়ায় আশপাশে প্রায় দশ গ্রামের মানুষ জীবনের ঝুঁকি নিয়েই চলাফেরা করছে।

সরজমিনে দেখা গেছে, জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের ভেতর দিয়ে দক্ষিণ জাহাঙ্গীরপুর পাকা সড়কটি সুরাটি হয়ে নান্দাইল সদরে গিয়েছে। ওই সড়কের বাতুয়াদী গ্রামে একটি কালভার্টের ইট-সুড়কির ঢালাই উঠে গিয়ে সেখানে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এই অবস্থায় যানবাহনসহ পথচারীরা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এই শীতে তীব্র কুয়াশায় কালভাটর্টি যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কালভার্ট ভেঙ্গে গর্তের সৃষ্টি হলেও কোন জনপ্রতিনিধি সংস্কারের উদ্যোগ নেয়নি। কিন্তু পথচারীরা ঝুঁকি নিয়েই চলাচল করছে।

এ বিষয়ে জাহাঙ্গিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভাঙ্গা কালভার্টটি বেশ বড়। তাই এটি সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে জানানো হয়েছে।

নান্দাইল উপজেলা প্রকৌশলী আলামিন সরকার বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর