হাসপাতালে ভর্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে তাকে ভর্তি করা হয়।তার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে উঠানামা করছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতি দিয়েছেন। তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষ্যণ নেই তাঁর। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি। জানিয়েছে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতাল।
কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তার একটি ছবির শুটিংয়ের ৪ কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন।
বার্তাবাজার/পি