তিতাসের সাতানী ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় ওই ইউনিয়নের চরকুমুরিয়া বাজার মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি, তোফায়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী কবির হোসেন সেন্টু।

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল খায়ের এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য কামরুল হাসান ভূইয়া, সাইমুন আখন্দ, ফরমুজ, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ইসমাইল হোসেন, উপজেলা ছাত্র দলের সভাপতি মাঈনুদ্দিন খসরু ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং সাংগঠনিক পদে ১জন। সম্মেলন শেষে দ্বীতীয় পর্বে সমঝোতা নায় হওয়ায় পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন অতিথি বৃন্দ।

সভাপতি পদে ২ জন তারা হলো মো. আক্তার হোসেন ও আলমগীর হোসেন আলম। সাধারণ সম্পাদক পদে ৪ জন তারা হলো জাহাঙ্গীর আলম, সেলিম, আবু তাহের ও রাতুল। সাংগঠনিক সম্পাদক পদে ১ সেলিম সিকদার।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর