কাশ্মীর দখল করে ভারতে হামলা: ভাইরাল শোয়েবের বক্তব্য

কাশ্মীর নিয়ে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে দু’দেশের ‘আজন্ম বৈরি’ রাজনৈতিক মাঠ পেরিয়ে ক্রীড়াঙ্গনকেও উত্তপ্ত করেছে।

কাশ্মীর নিয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছে দুই দেশের তারকা ক্রিকেটাররা। শহীদ আফ্রিদি, শোয়েব আখতারের মত পাকিস্তানি ক্রিকেটাররা বিতর্কে জড়িয়েছেন।

এ তালিকায় আছেন বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীরের মত ভারতীয় তারকা ক্রিকেটারও। তবে এবার ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে মন্তব্য করেছেন শোয়েব আখতার।

সম্প্রতি দেশটির একটি টিভি চ্যানেলের এক সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে ভারতে ‘গাজওয়া-ই হিন্দ’ প্রতিষ্ঠা নিয়ে কথা বলেন শোয়েব আখতার।

সে সময় তিনি বলেন, আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া-ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওই দিন অ্যাটক নদীর পানি দুইবার রক্তে লাল হয়ে উঠবে। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে। এরপর তারা আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে। মুসলিমরা আগে কাশ্মীর দখল করবে, এরপর ভারতের ওপর আক্রমণ করবে।

শোয়েবের এমন বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি ভারতীয়রা। শোয়েবের তীব্র সমালোচনা করেছেন তারা। তবে ভারতীয়দের সমালোচনা নিয়ে এখনো মুখ খুলেননি শোয়েব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর