বগুড়ার শেরপুরের আমিনপুর গ্রামে তীব্রশীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মাবিয়া খাতুন (৬৫) তার নিজ বাড়িতে আগুনে পুড়ে মারা গেছে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত খয়বর উদ্দনের স্ত্রী মাবিয়া খাতুন পৌষের তীব্র শীত সইতে না পেরে তার বাড়ির রান্না ঘরের চুলার উপরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে যায়।
এ সময় অসাবধানতা বশত তার নিজ শাড়িতে আগুন লেগে যায়। ফাকাঁ বাড়ীতে পরিবারের অন্য কোন সদস্য না থাকায় ও নিজে বয়স্ক হওয়ার কারনে আগুন নিয়ন্ত্রন করতে না পেরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আনোয়ারা নামক এক প্রতিবেশী তাকে দেখে তার সন্তান ও অন্যান্য লোকজনদের খবর দেয়।
এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে জানতে পারি যে, ওই বৃদ্ধার ছেলে শহরে থাকে। আমিনপুর গ্রামে তিনি একাই থাকতেন এবং একাই রান্না করে খেতেন। বাড়িতে আর কেউ না থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বার্তাবাজার/এ.আর