টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ডের সামনে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে লজ্জাজনকভাবে হেরেছে ভারত। নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোর ৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা। ৮ উইকেটে প্রথম টেস্ট জিতে যায় অজিরা।

আগামীকাল শনিবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুইদল। দ্বিতীয় টেস্টে ভারত যদি ড্র বা জিততে না পারে তাহলে লজ্জার এক রেকর্ড গড়বে তারা।

নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার এক বছর সব ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়বে ভারত। এ বছর এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয়ের দেখা পায়নি তারা।

এ রেকর্ড এড়াতে চাইলে মেলবোর্ন টেস্টে ড্র কিংবা জিততে হবে ভারতকে। ১৯তম দল হিসেবে এ লজ্জার রেকর্ডের সামনে ভারত।

এই লজ্জার রেকর্ডে সবার উপরে আছে বাংলাদেশ। পাঁচটি ভিন্ন বছরে সবগুলো টেস্ট হেরেছে বাংলাদেশ। এছাড়াও জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা তিনবার এবং ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা একবার করে এক বছরে সব ম্যাচ হেরেছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর