বছর শেষে সেরাদের সেরা লিটন

মহামারি করোনাভাইরাসের প্রভাবে এ বছর সবমিলিয়ে ৪৪টি ওয়ানডে ম্যাচ হয়েছে। করোনার কারণে এ বছর বাংলাদেশ ক্রিকেট দলও খুব বেশি ম্যাচ খেলতে পারেনি।

খুব বেশি ম্যাচ না খেললেও দারুণ এক রেকর্ড গড়েছেন ড্যাশিং ওপেনার লিটন দাস। এ বছর ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের মালিক লিটন। লিটনের পরেই আছেন আরেক ওপেনার তামিম ইকবাল।

চলতি বছরের মার্চে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন লিটন দাস। যা কিনা তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। পাশাপাশি এটি এ বছর ওয়ানডেতে কোনো নির্দিষ্ট ব্যাটসম্যানের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও।

তালিকায় দুইয়ে আছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে এ বছর ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম। বছর শেষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষেই থাকছেন লিটন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর