দেশে নতুন ধরণের করোনা ভাইরাসের সন্ধান মেলায় সতর্কাবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। করোনার সংক্রমণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ শারীরিক দুরুত্ব নিশ্চিত করতে ঢেলে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকেই বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাস্ক না পড়ায় এবং শারীরিক দুরুত্ব না মানায় অন্তত বেশ কয়েকজনকে জরিমানা ও সচেতন করা হয়।
ছুটির দিনের সকালে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোসহ কাউতলী, ভাদুঘর, কাচারি পাড়সহ বিভিন্ন এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে কথা হলে তারা জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে বিনামূল্যে মাস্ক বিতরণসহ অনেককেই জরিমানার আওতায় আনা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এ.আর