নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর

বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে শীত ঝেঁকে বসেছে। তাই এই পরিস্থিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সর্বস্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

কাদের বলেন, দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেসব নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উসকানি দেবেন তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দলের স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দেবে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোনোভাবে মনোনয়ন দেওয়া হবে না।

তিনি আরও জানান, করোনা মহামারির কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি মেনে ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর