বিজয়নগরে ফেন্সিডিল ও নিষিদ্ধ স্কফ সিরাপসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফেন্সিডিল ও নিষিদ্ধ স্কফ সিরাপসহ মোঃ আজাদ মিয়া নামের একজনকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃস্পতিবার রাতে উপজেলার সেজামোড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

শুক্রবার সকালে র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল সেজামোড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আজাদ মিয়ার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ দেখে সন্দেহজনক মনে হলে তাতে তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল নিষিদ্ধ স্কফ সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর