ভারতের একাদশে ৪ পরিবর্তন, দুইজনের অভিষেক

আগামীকাল ২৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত। মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে তারা। একাদশে ৪ পরিবর্তন এসেছে ও দুইজনের অভিষেক হতে যাচ্ছে।

পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। কোহলি না থাকায় দলকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। ইনজুরির কারণে পুরো সিরিজ শেষ পেসার মোহাম্মদ শামির।

অন্যদিকে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ওপেনার পৃথ্বী শ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। কোহলির পরিবর্তে দলে লোকেশ রাহুল জায়গা পাবেন বলে ধারণা করা হলেও তিনি জায়গা পাননি।

একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। শামির পরিবর্তে মোহাম্মদ সিরাজ ও পৃথ্বীর জায়গায় খেলবেন শুভমান গিল। টেস্টে তাদের অভিষেক হচ্ছে। ঋদ্ধিমানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ঋষভ পন্থ।

মেলবোর্ন টেস্টে ভারতের একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর