রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে র্যাবের এক অভিযানে ১ হাজার ৯৮৫ বোতল ফেনিসিডিলসহ আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী।
ধানবর্তি ২২টি বস্তায় লুকানো ছিল বিপুল পরিমাণ ফেনসিডিল। এই চালানটি একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়া ধানবর্তি বস্তায় নিয়ে যাওয়া হচ্ছিলো।
আটক কৃত ব্যক্তিরা হলেন রুবেল মিয়া (২৭) ও আফাজ উদ্দিন (৩৩)।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে গোপন সূত্রের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আটক করে তাদের।
র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন,তারা পেশাদার মাদক ব্যবসায়ী। অনেক দিন ধরে বিভিন্ন পথে এরা ফেনসিডিলের চালান সরবরাহ করে আসছিল।
এছাড়া,আটককৃত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, বলেও জানান তিনি
বার্তাবাজার/ই.এইচ.এম