বিজয়ের মাসে প্রতিবন্ধীকতাকে জয় করতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের ইতালি প্রবাসী সুমন আহমেদের উদ্যাগে এই হুইল চেয়ারগুলো বিভিন্ন বয়সের নারী পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে দেয়া হয়।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক। এতে শফিকুল ইসলাম সেলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, মোঃ মাসুদ রানা, হাফেফ জুনায়েদ আহমেদ, এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ। এ সময় হুইল চেয়ার নিতে আসা শারীরিক প্রতিবন্ধীরা জানান, সমাজের বিত্তবানরা প্রতিবন্ধীদের সহায়তায় এভাবে এগিয়ে আসলে তাদের কষ্ট আর থাকবে না।
বাতাবাজার/এ.আর