গ্রেফতার হওয়ার আট মাস পর কারা মুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর দুপুর ১২টার সময় বাসায় ফেরেন।
শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এসব তথ্য নিশ্চিত করেছেন। পলক জানান বাবা খুব অসুস্থ। তিনি সুস্থ হলে কথা বলবেন সবার সাথে।
বেশ কিছুদিন নিখোজ থাকার পর গত ৩ মে খোজ পাওয়া যায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। জানা যায় পুলিশ তাকে বেনাপোল থেকে গ্রেফতার করে প্রথমে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মামলা দেন। এবং পরে ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় গ্রেফতার দেখায়।
বার্তাবাজার/ই.এইচ.এম