আমেরিকায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মেরিন ঘাঁটির কাছে ভয়াবহ অগ্নিকান্ডের খরর পাওয়া গেছে। আগুন ক্রমেই ছড়িয়ে পড়ছে চারদিকে। ওই এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে।
গত বুধবার (২৪ ডিসেম্বর) অগ্নিকাণ্ড শুরু হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের মধ্যেই তা ৩ হাজার একর ভূমির গাছপালা ও ফসলের ক্ষেত পুড়িয়ে দেয়। ক্যালিফোর্নিয়ার বন এবং দাবানল নিয়ন্ত্রণ বিভাগ কতৃক এসব তথ্য জানা যায়।
তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে তেমন কোন বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি। আগুনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে কাছাকাছি যে সকল বাড়ি রয়েছে তাদের সকলকে সরিয়ে নেয়া হচ্ছে। এরআগে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ হাজার ঘর-বাড়ি পুড়ে ভস্মীভূত হয় এবং নিহত হয় ৩০ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম