জাতীয় নিউরোসায়েন্স হাসপাতাল এবং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদকে আরো তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ ২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে চুক্তির ভিত্তিতে এই হাসপাতালের পরিচালকের দায়িত্বে আছেন। এর আগে তিনি ১৯৭৮ সালে ঢাকা মেডিকেল খেকে এমবিবিএস পাস করেন। এবং ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম