আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো স্বাস্থ্য অধিদফতরের বর্তমান মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রসাশন মন্ত্রণালয়।
উল্লেখ্য, চলতি বছর করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্যে সাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদ পদত্যাগ করতে বাধ্য হন। গত ২৬ জুলাই ঢাকা মেডিকেল কলেজের এই অধ্যাপক স্বাস্থের নতুন ডিজি হিসেবে যোগদান করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।